প্রয়াস
এক বালক, এক মন্দির, এবং তার প্রাপ্ত নাম
প্রয়াস মন্দিরের দরজা খুলল।
সে কমলা চোখের একটি সোনালী বানর দেখতে পেল।
বানরটি তার সাথে কথা বলল।
“তোমার নাম কী?” সে জিজ্ঞাসা করল।
“প্রয়াস,” ছেলেটি ফিসফিস করে বলল।
“আমার সাথে ঠাট্টা কোরো না,” বানরটি বলল।
“না। ‘প্রয়াস’ আমার নাম। আমার বাবা-মা এই নাম রেখেছিলেন যাতে যখনই কেউ আমাকে এই নামে ডাকবে, আমার মনে পড়ে যায় যে আমাকে প্রয়াস করতে হবে, কখনও হার মানা চলবে না।”
“তোমার বাবা-মা খুব জ্ঞানী,” বানরটি মন্তব্য করল, তার কমলা চোখ দুটি লাল হয়ে উঠল। “আমি এখন তাদের দেখতে পাচ্ছি।”
“কোথায়?” প্রয়াস জিজ্ঞাসা করল। “ওরা তো আর নেই,” সে দুঃখের সাথে বলল, তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল।
“আমি তাদের এক শান্তিময় স্থানে দেখতে পাচ্ছি,” বানরটি উত্তর দিল। “ওরা হাসছে।”
“আমার ওদের কথা খুব মনে পড়ে,” প্রয়াস ফিসফিস করে বলল।
“তোমার বাবা-মা সবসময় তোমার খেয়াল রাখছেন,” বানরটি জবাব দিল, “আর তারা খুব গর্বিত যে তুমি তাদের দেওয়া নামের সম্মান রেখেছ।”
A story by Pemba Umoja