নীরব শিশু
পাহাড়ের ওপারের এক যাত্রা
এক বড় শহরে বাস করত এক নীরব শিশু, যার চারদিক ছিল পাহাড়ে ঘেরা।
সে স্বপ্ন দেখত মহাসাগর, সমুদ্র সৈকত আর সাগরের দিগন্তে সূর্যাস্তের।
একদিন সে একটি পাহাড়ি পথ ধরে পালিয়ে গেল এবং ক্লারো নামের এক বুনো ঘোড়ার সাথে তার দেখা হল।
প্রথমে সে ভয় পেয়েছিল।
“ঘোড়াটা কি আমার ক্ষতি করবে?” সে ভাবল।
কিন্তু তারপর তার আত্মার ভেতর থেকে কিছু একটা ফিসফিস করে বলল, এবং সে ঘোড়ার পিঠে চড়ে বসল।
“তোমার যেখানে ইচ্ছে নিয়ে চলো,” সে আদেশ দিল।
এবং ঘোড়াটি তাকে এক সর্পিল বনপথ দিয়ে নিচে, নিচে, নিচে পাহাড় বেয়ে, অন্য পারের উপত্যকার মধ্য দিয়ে, একেবারে সমুদ্রের ধারে নিয়ে গেল।
কমলা রঙের সূর্য যখন সাগরের নিচে ডুব দিল, তখন তারা একসাথে দাঁড়িয়ে রইল।
“আমি ঘরে এসেছি,” সে হাসিমুখে ফিসফিস করে বলল।
“আমি ঘরে এসেছি।”
A story by Pemba Umoja