কমলা পেঙ্গুইন
যে গল্পটি হারিয়ে গেল
“তুমি কী করছ?” কলম দিয়ে গল্প লিখতে থাকা উইলির কাঁধে টোকা দিয়ে সে বলল।
উইলি লিখতে ভালোবাসত।
সে কমলা পেঙ্গুইনদের নিয়ে একটি গল্প লিখছিল।
হ্যাঁ, কমলা পেঙ্গুইন।
“তুমি কী করছ?” সে জেদ ধরে আবারও উইলির কাঁধে টোকা দিতে লাগল।
উইলি তার কমলা পেঙ্গুইনদের ওপর মনোযোগ ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু তাদের চোখের আড়াল করে ফেলল।
“আমি লিখছি। দয়া করে আমাকে বিরক্ত কোরো না।”
উইলি আবার তার কমলা পেঙ্গুইনদের খুঁজে পাওয়ার চেষ্টা করল, কিন্তু তারা চলে গিয়েছিল।
নীল হাতি, উইলি ভাবল। আমি কয়েকটি নীল হাতি যোগ করব।
নীল হাতিরা কমলা পেঙ্গুইনদের খুঁজে বের করার চেষ্টা করল।
তারা খুঁজল, খুঁজল, আরও খুঁজল, কিন্তু কমলা পেঙ্গুইনদের পাওয়া গেল না।
তারা চলে গিয়েছিল।
তাই নীল হাতিরা হাঁটতেই থাকল, ভাবতে থাকল সব কমলা পেঙ্গুইন কোথায় চলে গেল।
A story by Pemba Umoja