বাঁচার সুযোগ

গলফ, জাহাজভ্রমণ, আত্মীয়দের কাছে যাওয়া

বাঁচার সুযোগ — a story by Pemba Umoja

অ্যান্ডি সেনাবাহিনীতে কাজ করেছিলেন। বিদেশের এক যুদ্ধে লড়তে গিয়ে হৃদয়ের কাছে আর পায়ে গুলি লেগেছিল তাঁর।

তিনি দুই মেয়েকে মানুষ করেন এবং উচ্চবিদ্যালয়ের প্রিয়তমা এলেনরকে বিয়ে করেন, এরপর গোটা জীবন কাটান ডাকঘরে কাজ করে।

এলেনর প্রায়ই বলতেন, “অ্যান্ডি, তুমি অনেক বেশি কাজ করো। চলো একটু ছুটিতে যাই।”

অ্যান্ডি হেসে বলতেন, “এলেনর, যখন আমি অবসর নেব, তখন আমরা সুন্দর জীবন কাটাব। গলফ, জাহাজভ্রমণ, আত্মীয়দের সঙ্গে দেখা। সেটা হবে আমাদের দ্বিতীয় হনিমুন।”

তাঁরা একসঙ্গে স্বপ্ন দেখতে দেখতে এলেনর অ্যান্ডির হাত আঁকড়ে ধরতেন।

তারপর অ্যান্ডি বেরিয়ে পড়তেন শীতের রাস্তায়, এক দরজা থেকে আরেক দরজায় চিঠি বিলিয়ে।

বছর গড়িয়ে গেল। অবসর এগিয়ে এল।

এলেনরের অ্যালঝাইমার রোগ ধরা পড়ল। আস্তে আস্তে তিনি প্রায় সব কিছু ভুলে যেতে লাগলেন।

অ্যান্ডির হলো প্রস্টেট ক্যান্সার। চিকিৎসা চলা সত্ত্বেও, তিনি এলেনরের শেষ দিনটি পর্যন্ত তাঁর সেবা করে গেলেন।

শেষ নিঃশ্বাস ফেলার সময় তিনি অ্যান্ডির হাত আঁকড়ে ধরলেন।

এলেনরের মৃত্যুর কিছু মাস পরে অ্যান্ডি পড়ে গেলেন। তাঁর মেয়েরা আর বাড়িতে থাকতেন না।

ডাক্তারদের ধারণা, মৃত্যুর আগে তিনি এক দিন কি দু’দিন মেঝেতে পড়ে ছিলেন।

অবসরের কয়েকটা মাস তাঁর হাতে ছিল, কিন্তু স্বপ্নে দেখা সবুজ ঘাস বা নীল সমুদ্র, কোনোটাই তাঁর আর দেখা হয়ে ওঠেনি।

পেম্বা উমোজার একটি গল্প