ওহ্, সোনা
ধুর

“ধুর।”
“এভাবে সকাল শুরু করাটা কিন্তু ভালো না, সোনা!”
“ধুর।”
“আবার কী হলো, সোনা? ঘুম ভালো হয়নি?”
“ধুর।”
“আরে, সোনা। সব ঠিক হয়ে যাবে। হতেই হবে।”
“ধুর।”
“আচ্ছা, সোনা, আমি উঠে নাশতা বানাতে শুরু করছি। রোজকার মতোই তো?”
“ধুর।”
“আচ্ছা, তোমার দারচিনি আর মধু দেওয়া মোকা কাপুচিনোর সঙ্গে তাজা কমলার রসও বানাব।”
“ধুর।”
“আচ্ছা, তুমি দেখছি কোনো কসুরই রাখছ না, তাই না? সকালের মিষ্টি হিসেবে হুইপড ক্রিমের সঙ্গে স্ট্রবেরিও বানাব।”
“ধুর।”
“আচ্ছা, সোনা, ড্রাইভওয়ের শেষে পড়ে থাকা খবরের কাগজটা আনতে ভুলব না।”
“ধুর।”
“অবশ্যই, তুমি গরম ক্রোয়াসাঁ খেতে বসার আগে ওটা প্লাস্টিকের ব্যাগ থেকে বের করে পড়ার জন্য তৈরি করে রাখব।”
“ধুর।”
“আচ্ছা, তোমাকে একটা চুমু দিচ্ছি, যাতে তোমার ঘুম ভাঙে।”
(মাথায় একটা চুমু।)
“বিগ বেয়ার, তুমি তো জানো, আগে চুমু না পেয়ে আমি কখনো উঠি না। কখনোই না। চুমু না পেয়ে কিছুতেই না।”
(সে তাকে টেনে আবার বিছানায় নিয়ে যায়।)
বিগ বেয়ার:
“ধুর।”
“ওহ্, সোনা…”
“না, সোনা!”
পেম্বা উমোজার একটি গল্প