দীর্ঘ জীবন বাঁচার উপায়
জ্ঞানের তিনটি মুক্তো

১০৪ বছরের এক বৃদ্ধকে জিজ্ঞেস করা হলো: “আপনার রহস্য কী?”
তিনি জ্ঞানের তিনটি মুক্তো ভাগ করে নিলেন।
“বসে থাকা আমার বন্ধু নয়। চলাফেরা আমার বন্ধু।”
“কেল খেলে তোমার শরীর ধন্যবাদ বলে।”
“আয়নায়, রাস্তায়, আর ফুল আর গাছদের হ্যালো বলতে ভালো লাগে।”
সবাই তাঁকে নিয়ে হাসাহাসি করল।
“কী হাস্যকর বুড়ো!” তারা বিদ্রূপ করে বলল।
তাদের চাহনি আর কথাগুলো তির আর বর্শার মতো তাঁর দিকে ছুটে এল।
তিনি সেগুলো একে একে লুফে নিলেন, তারপর গালে টোল-পড়া হাসি হেসে আবার নীল আকাশে ছুড়ে দিলেন।
“এটাই চার নম্বর রহস্য,” তিনি আপন মনে বিড়বিড় করলেন।
পেম্বা উমোজার একটি গল্প