বোকা বাবা
কিছু মুহূর্ত থেকে যায়

সে বাবার পেছনে নাচছিল, ভাঁড়ের মতো তাঁকে ভেঙাচ্ছিল।
তার প্রেমিকা হাসল।
বাবা জানতেন, পেছনে কিছু একটা চলছে। ঘাড়ের ওপর দুর্গন্ধময় নিঃশ্বাস টের পাচ্ছিলেন তিনি।
আর সেখানেই সে, তাঁর প্রাপ্তবয়স্ক ছেলে, তাঁকে নিয়ে ঠাট্টা করছে, মাতাল গরিলার মতো এপাশ-ওপাশ টলতে টলতে হাঁটছে।
এটাই প্রথমবার ছিল না।
খড়ের গাদা উঁচু হয়ে উঠেছিল, অন্তত দোতলা সমান।
বাবা ঘুরে দাঁড়ালেন, সময় থমকে গেল।
কিছু মুহূর্ত থেকে যায়। এমনিই থেকে যায়।
এরপর কী হলো, আপনি নিশ্চয়ই কল্পনা করতে পারছেন।
“আমি এটা ভেবেছিলাম, আমি ওটা ভেবেছিলাম।”
“ওকে ক্ষমা চাইতে হবে।”
“আমি ওর সঙ্গে কথা বলব,” মা উত্তর দিলেন।
বন্ধ দরজার সুযোগ নিয়ে তাঁর ছেলে করিডর থেকে ডাক দিল।
“তোমাকে রাগিয়ে দেওয়ার জন্য দুঃখিত।”
“কীসের জন্য দুঃখিত?”
“তোমাকে রাগিয়ে দেওয়ার জন্য দুঃখিত।”
বাবার মুখ দুহাতের মধ্যে নুয়ে পড়ল।
পেম্বা উমোজার একটি গল্প