ওকের ফল
কখনোই দেরি নয়

রাস্তার ধারে পড়ে ছিল একটি পুরোনো ওকের ফল। পিচঢালা রাস্তার ওপর সেখানে তার শিকড় গজাতে পারছিল না। পথচারীরা ধরে নিয়েছিল তার সময় পেরিয়ে গেছে—যদি তারা আদৌ ফলটিকে লক্ষ করে থাকে।
কিন্তু একদিন, পশ্চিম দিক থেকে আসা এক মৃদু বাতাস ফলটিকে উড়িয়ে নিয়ে গেল রাস্তার পাশের উর্বর মাটিতে। এত দীর্ঘ সময় পরেও, তার শিকড় গজাতে শুরু করল।
শীঘ্রই মাটি ফুঁড়ে বেরিয়ে এল একটি চারাগাছ। তারপর, সময়ের সঙ্গে সঙ্গে, বেড়ে উঠল একটি সুন্দর তরুণ গাছ, বয়সের প্রজ্ঞায় পরিপূর্ণ।
পথচারীরা মাঝে মাঝে থেমে গাছটির পূর্ণ দীপ্তির প্রশংসা করত।
ওকের ফল কখনো অঙ্কুরিত হওয়ার পক্ষে খুব বুড়ো হয় না।
পেম্বা উমোজার একটি গল্প