ভুবন পারে
তথাপি ভুবন পারে
আমি আছি তোমার সাথে
যখন আমি ঘুমাই
তথাপি
আমি শুয়ে নেই
তোমার পাশে
আমি তোমার নিঃশ্বাস পাই
আমার গ্রীবায়
তথাপি
তোমার নিঃশ্বাস পড়ে না
আমার ’পরে
অনুভব করি তোমার হাত
মোর কটিদেশে
তথাপি
তুমি ছোঁও না মোরে
এই উষ্ণ শয্যায়
মোরা ঘুমাই
একে অপরের স্বপ্নে বিশ্রাম নিই
তথাপি
ভুবন পারে
A poem by Pemba Umoja