স্বর্গে দুই বন্ধু
দেবদূতদের মাঝে দুই ভাই

পৃথিবীতে তারা কখনো একে অপরকে চিনত না
ড. A আর ক্যাপ্টেন বাজ
কিন্তু স্বর্গে তারা ছিল ভাই
দোস্ত
ঘণ্টার পর ঘণ্টা তারা খিলখিলিয়ে হাসত
ঠিক পেট ফাটানো হাসি নয়
দেবদূতদের তো পেট নেই
তাদের আছে ডানা
অন্য দেবদূতেরা তাদের দিকে তাকিয়ে থাকত
তাদের যথেষ্ট পূতপবিত্র মনে হতো না
কিন্তু ঈশ্বরের সেনাবাহিনীতে
তারা ছিল সেনাপতি
তাদের ছিল ইস্পাতের বর্ম
আর হৃদয় আজও
নবজাতকের মতোই নবীন
বিস্ময় আর আনন্দে ভরা
তাদের বিরুদ্ধে যেয়ো না
সম্মান ছিল তাদের নীতি
হাসতে হাসতে তারা নেতৃত্ব দিত
যদিও কখনো কখনো কঠোর ও গম্ভীর
সামনের কাজের মুখোমুখি হতে
ড. A আর ক্যাপ্টেন বাজ
স্বর্গে দুই বন্ধু
ঈশ্বরের দুই দেবদূত
উড়ে চলেছে ঊর্ধ্বে
পথ দেখিয়ে
পেম্বা উমোজার একটি কবিতা