যে মেয়েটিকে আমি কোনোদিন চিনব না

জলের ধারে মনে রাখা

যে মেয়েটিকে আমি কোনোদিন চিনব না — a poem by Pemba Umoja

যদি তাকে চিনতাম

কিন্তু কোনোদিন চিনব না

সবার আগে ঝাঁপ দিল

পুলে

মাথা আগে দিয়ে

সবার আগে হেঁটে গেল

সৈকতে

তবে তার আগে

বিদায় জানাল

বন্ধুদের

একটু নেচে

সে কথা বলত

চাহনিতে

সাবলীল ছিপছিপে চলনে

কথার চেয়েও বেশি

ছোট ছোট ঢেউ

আর শীতল হাওয়া পেরিয়ে

উষ্ণ নীল স্মৃতির

ওপার থেকে

কেটে গেছে কয়েক সপ্তাহ

আর এখনও সে নাচে

প্রতিবিম্বের ওপর

আরও স্পষ্ট

সেই দিনের চেয়ে

যেদিন তাকে প্রথম দেখেছিলাম

পেম্বা উমোজার একটি কবিতা