কিমোনির পথে
যেখানে পথের শেষ, জীবনের শুরু।
কিমোনির পথ মসৃণ নয়, কিন্তু এই যাত্রা সবসময় সার্থক।
সেখানকার টুক-টুক চলে হাসির জোরে
মন করে তোলে হালকা
আর পা-কে করে সবল
সমুদ্র খুব দূরে নয়
আর সবসময় থাকে
তাল পাতার ছায়া
বালির উপর ডিঙ্গি নৌকো
জেলেরা জাল বোনে
শিশুরা হাত ধরতে অপেক্ষা করে
ডালপালার এক সেতু পেরিয়ে
কিমোনিতে
পথের হয় শেষ
যেখানে জীবনের শুরু।
A poem by Pemba Umoja