গগনবেড়ের বেলাভূমি
ঠোঁটে ঠোঁট, ডিম আগলে, সময়ের সাথে

গগনবেড় উড়ে বসে গাছে
যেথায় গাঙচিল অপেক্ষায়
বাসা এক গড়ে ওঠে
গাঙচিল আর গগনবেড়
ঠোঁটে ঠোঁট
ডিম আগলে
ওদের শিখিয়ে
মাছ ধরতে
উড়তে
গগনবেড় উড়ে বসে গাছে
এক ঝড়ের মাঝে
নীল-পা বুবি
তাকিয়ে থাকে
গগনবেড় থামে
গাঙচিল সাঁতরায় তার মনে
গগনবেড়
আর বুবি
ঠোঁটে ঠোঁট
এক সরু ডালে
ডিম আগলে
গগনবেড় ওড়ে
গাছে গাছে
থামে
গাঙচিল আর বুবি সাঁতরায় মনে
লিপ্তপদ
ঠোঁটে ঠোঁট
এক সরু ডালে
ডিম আগলে
কত সরু ডাল
কিছু ভাঙা
গগনবেড় ওড়ে।
পেম্বা উমোজার একটি কবিতা