ম্যাজেন্টা জগৎ
আমারই গড়া এক ভুবন

আমি এক ম্যাজেন্টা ভুবনে বাস করি
গোলাপি দিগন্তের
আর রঙীন আকাশের,
যেখানে পেলিক্যান ডানা মেলে
টোল পড়া সাগরের বুকে।
দিগন্তরেখা যায় বেঁকে
যেখানে আগ্নেয়গিরি গড়ে তোলে
আকাশে আপন আকৃতি।
উত্তরে ভাসে মোদের তরী,
লোনা হাওয়া শুষে নেয় মন
উষ্ণ এক আলিঙ্গনে।
আমি বেঁচে আছি।
বেঁচে আছি এমন এক ভুবনে
যা আমারই সৃষ্টি।
(গ্যালাপাগোস)
পেম্বা উমোজার একটি কবিতা