শুধু এমনিই
আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি।

“তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী,
আবেদনময়ী,
বুদ্ধিমতী
নারী।
কিন্তু আমি তোমাকে তার জন্য ভালোবাসি না।
আমি তোমাকে ভালোবাসি
কারণ আমি তোমাকে ভালোবাসি।”
তার দ্বিমত করার ইচ্ছে ছিল না,
কারণগুলো সেগুলো না হলেও।
সে ভাবল,
তাকে ক্ষমা করে দেওয়া উচিত
অন্তত মাঝে মধ্যে।
সে একটি সাধারণ হাসি দিয়ে তাই করল।
পেম্বা উমোজার একটি কবিতা