তোমার প্রেমের আনন্দ
হৃদয়ের পরমানন্দ

আমার হাতদুটি
প্রশস্ত করে মেলে
কেবল ধরতে পারে
তোমার প্রেমের কণাটুকু
তুমি পূর্ণ করো আমার অঙ্গপ্রত্যঙ্গ
আমার দেহ,
আমার আত্মার গহীনে
আমি গড়িয়ে পড়ছি
এক ঘাসঢাকা ঢাল বেয়ে
বসন্তকালে।
সূর্যকিরণ ঝরে পড়ছে।
চোখ ধাঁধিয়ে যাচ্ছে, হাসছি, গড়িয়ে চলেছি।
ফুলের গন্ধ কী মধুর।
কী মধুর তোমার অমৃত
কী আনন্দময় সেই স্রোত যা ছুটে চলে
আমার শিরায় শিরায়।
কী করে বেঁচে থাকব আমি
যখন আনন্দেই মরে যেতে পারি?
ঈশ্বর নিশ্চয়ই আমায় ভালোবাসেন;
তিনি আমাকে তোমায় দিয়েছেন।
পেম্বা উমোজার একটি কবিতা