নীড়

সাগরপাড়ের এক আশ্রয়

নীড় — a poem by Pemba Umoja

যদি কখনো আমায় বুঝতে চাও

তোমাকে জানতে হবে

আমার কাছে নীড়ের মানে কী।

নীড় হলো সমুদ্রের ধারের এক জায়গা

যেখানে উঠোন জুড়ে থাকে মহাসাগর

সূর্যাস্তে গড়া তার পথের আলো,

আর চন্দ্রোদয়ে

যার দেয়ালগুলো রঙ বদলায়

আকাশের রঙে

মেঝেটা বালির পাটাতন

আর নুড়ি পাথরের

বুঝলে,

যদি সত্যি আমায় জানতে চাও

তুমি আসবে

আমার সাথে আমার নীড়ে

সমুদ্রের কাছে।

পেম্বা উমোজার একটি কবিতা