সে একটা সেলফোন

সে তার সেলফোনের দিকে চেয়ে রইল

সে একটা সেলফোন — a poem by Pemba Umoja

আমরা গেলাম পাহাড়ের অনেক উঁচুতে একটি ছাউনিতে।

সে তার সেলফোনের দিকে চেয়ে রইল।

আমরা সাঁতার কাটলাম উপসাগরে, পেছনে শহর।

সে তার সেলফোনের দিকে চেয়ে রইল।

আমরা নৌকায় চড়ে উত্তাল জলের ওপর দিয়ে গেলাম উপকূলের সবুজ পাহাড়ের পাশ ঘেঁষে।

সে তার সেলফোনের দিকে চেয়ে রইল।

সে আর সে নেই।

সে একটা সেলফোন।

সকালে সে যখন জাগে, ওটা চালু হয়ে যায়।

সে ওটাকে পাশে নিয়ে ঘুমায়।

সে যখন ঘুমায়, ওটা বন্ধ হয়ে যায়।

সে আর ওটা এক হয়ে গেছে।

যে সে-কে আমি চিনতাম, দোলনায় আরেকবার ধাক্কা বা আছড়ে পড়া ঢেউয়ে আরেকটু সময়ের জন্য মিনতি করত।

সে, যে হাত ধরতে ভালোবাসত আর যার যেন ষষ্ঠ ইন্দ্রিয় ছিল।

ফায়ার অ্যালার্ম বাজার অনেক আগেই সে জানত কখন সেটা বাজবে।

যে সে মায়ের গর্ভ থেকে সিংহের মতো গর্জন করে এসেছিল, সে আর সে নেই।

সে একটা সেলফোন।

পেম্বা উমোজার একটি কবিতা