8 বিলিয়ন ভুবন
কে বলেছে আকাশে মোটে ৮টি গ্রহ?
ফুটপাত আর পথে পথে হাঁটা
শয্যা ছেড়ে হাঁটা, আবার শয্যাতেই ফেরা
ভেতরের ভুবন
ব্যস্ততা আর ঘোর
আশা আর স্বপ্ন
ওরা চোখ দিয়ে ভাবে
চলে ডানে, বাঁয়ে, ডানে, বাঁয়ে
অনেকক্ষণ ধরে দেখলে, চোখে পড়বে
কে বলেছে আকাশে মোটে ৮টি গ্রহ?
যেখানে পৃথিবীতেই আছে 8 বিলিয়ন
আর আমাদের লোমশ বন্ধুদের কথা তো বলাই হয়নি
আর ওই দুষ্টু ১০০ পাওয়ালাগুলো
ভুলো না ওপরের মহাবিশ্বকে
চারপাশের মহাবিশ্বকে
ভেতরের মহাবিশ্বকে।
A poem by Pemba Umoja