বায়ুর নৃত্য

নিরবতা ও ধ্বনির মাঝে বায়ুঘণ্টা

বায়ুর নৃত্য — a poem by Pemba Umoja

শুধু এক মিনিট সময় নাও

হরিণেরা যেমনটা করে

ভুল উদাহরণ

যেমনটা করে বায়ুঘণ্টা, মাঝের সময়টায়

মৃদু হাওয়ায়

নীরবতাটা কেবল ঝুলে থাকে

পাখি আর ঝিঁঝিঁ পোকারা তা পূরণ করে

হাওয়ায় পাতার মর্মরধ্বনি যা তুমি কখনো খেয়াল করো না

তোমার নিজের শ্বাসের ওঠা-নামা

আর ওই তো তারা আবার

ঘণ্টাগুলো

দোলকটি দোলে

কিন্তু নলগুলো ছোঁয় না

যত চেষ্টাই করুক না কেন

কিন্তু তাতে আর কিছু যায় আসে না

এমন এক জগতে যেখানে নীরবতা আর ধ্বনি একসঙ্গে নাচে

কখনো রুম্বা তালে

কখনো ওয়াল্টজ তালে

বায়ুঘণ্টার মতো

এক ঘূর্ণির অপেক্ষায়

পেম্বা উমোজার একটি কবিতা