তুলনা?

তুলনার অতীত এক জগতের সৌন্দর্য

তুলনা? — a poem by Pemba Umoja

আমি নিশ্চয়ই বাস করি সবচেয়ে সুন্দর

গ্রহটিতে এই ব্রহ্মাণ্ডের।

সে আমাকে বলেছিল প্রকৃতির এক দৃশ্যের সাথে আরেক দৃশ্যের তুলনা করতে—

পাটাগোনিয়ার হিমবাহের সাথে ইগুয়াসুর।

আমি কি সাহস করব তুলনা করার

তার ডান চোখের সৌন্দর্যের সাথে বাম চোখের?

তার পিঠের বাঁকের সাথে তার বাম ঊরুর?

তার কানের লতির সাথে তার কড়ে আঙুলের?

এতো বড় বিচার করার আমি কে?

যেমন প্রতিটি আঙুল, প্রতিটি অঙ্গ, মাংসের প্রতিটি কণা

জুড়ে আছে আমার আদরের প্রিয়ার শরীরে—

প্রতিটি জলপ্রপাত, প্রতিটি পাহাড়ি ঝর্ণা,

প্রতিটি হিমবাহ, প্রতিটি ভাসমান হিমশৈল

গড়ে তোলে আমাদের এই পৃথিবীর শরীর।

তাকে আমার একমাত্র উত্তর হতে পারে…

যে আমি নিশ্চয়ই বাস করি সবচেয়ে সুন্দর

গ্রহটিতে এই ব্রহ্মাণ্ডের।

পেম্বা উমোজার একটি কবিতা