সমাপ্তি
গোধূলিতে ঢাকা এক অজানা সকাল।
সময় হয়েছিল।
সে হেঁটে গেল আলোকিত
কক্ষটিতে।
একাকী
শীতল টালির ওপর তার পা
ওপর থেকে আলো এসে পড়ছে।
এক অজানা সকাল
গোধূলিতে ঢাকা।
দরজাটা বন্ধ করে দিল সে
পিছনে ফেলে রেখে পৃথিবী
নিজেকে শুদ্ধ করে
উষ্ণতার স্রোতে
ফিরবে কিনা আর, জানা ছিল না
জলকে দেখতে দেখতে
ছুটে যাচ্ছে তার গোলাপি আঙুলের ফাঁক দিয়ে,
ঘুরপাক
ঘুরপাক
ঘুরপাক
নর্দমার দিকে।
A poem by Pemba Umoja