এক কবির সন্তানেরা

জন্মের অপেক্ষায় থাকা শিশুদের মতো

এক কবির সন্তানেরা — a poem by Pemba Umoja

কখনো কখনো কবিতারা আমার কাছে আসে
জন্মের অপেক্ষায় থাকা শিশুদের মতো

আমার প্রসবযন্ত্রণা উঠবে
হাতের কাছে থাকবে না কলম কিংবা লেখার খাতা

মরিয়া হয়ে আঁকড়ে ধরে থাকি
তাদের নাড়িগুলি

গিরিখাতের কিনারা থেকে ঝুলতে ঝুলতে

যতক্ষণ না পাই পা রাখার একটু ঠাঁই
বিশ্রাম নেওয়ার মতো এক পাথুরে ধাপ

আমার সন্তানদের কাছে টেনে নিতে
যাতে তারা পারে
আসতে
এই পৃথিবীতে।

A poem by Pemba Umoja