কলিক কেইনের মাঝে এক পথ

কুয়াশা আর রৌদ্রের মাঝে বনের এক মোড়।

কলিক কেইনের মাঝে এক পথ — a poem by Pemba Umoja

আমি একা

অরণ্যে ঘেরা।

পথ প্রসারিত।

বামে,

বেতবন,

বাদামী পথ গেছে আলিক্রেস গাছের সারিতে।

ডাইনে,

আমার প্রিয়জন।

সে হেঁটে ফিরে গেছে

বন্দরের দিকে।

আমায় ইশারায় ডাকে।

আমার দ্বিধা—

বামে যাবো, বনের গভীরে,

হ্রদের ধারের সেই কুয়াশায়,

নাকি

ডাইনে যাবো

রোদ-মুক্তোর ঝিলিকের মাঝে

যা নেচে চলেছে ঐ টিলার 'পরে,

যেখানে আমার প্রেয়সী অপেক্ষায়।

লম্বা গাছেরা মেলে ধরেছে

তাদের ডালপালা

আমার ক্লান্ত কাঁধের 'পরে।

আমায় কিছুক্ষণ এখানে থামতেই হবে।

পেম্বা উমোজার একটি কবিতা