এক নীড়

ভালোবাসায় পাওয়া এক নীড়, এক সাথে ফেলা পদক্ষেপে।

এক নীড় — a poem by Pemba Umoja

এক অনন্ত তটরেখা

ধীরে মিলিয়ে যায় এক সুতোয়

কুয়াশাচ্ছন্ন এক ব্রহ্মাণ্ডে বোনা।

সতেজ বালুচরে, আমি হাঁটি,

চারটি পদচিহ্ন, পাশাপাশি।

আমার পাশে ছোট দুটি পা

গড়ে তোলে নতুন পদচিহ্ন।

প্রতিটি পদক্ষেপ

মুছে যায়

হাওয়া, ঢেউ, আর ফেনায়।

ধূসর চাঁদের নিচে অদৃশ্য পদচিহ্ন

এই সৈকতে,

আমি বাঁধা।

তবুও আমার ঘর নেই এই

হাওয়াময় বালুচরে।

কেবল বাহুডোরে

আমার প্রিয় সঙ্গীর,

পেয়েছি আমি এক আশ্রয়

আর আমাদের ধীর, নম্র পদক্ষেপে,

এক নীড়।

পেম্বা উমোজার একটি কবিতা